Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 166

আবারো বিতর্কের মুখে তামিম ইকবাল। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বিসিবি’র সমালোচনা করে প্রশ্নবিদ্ধ তিনি। অন্যদিকে এইব প্রসঙ্গে তামিমকে নিয়ে কড়া মন্তব্য করে বসেছেন বিসিবির একজন পরিচালক। তাকে ‘ভারতীয় দালাল’ বলে সম্বোধন করেন তিনি।

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। আইসিসির কাছে জানিয়েছে বিকল্প ভেন্যুর আবেদন। এমনকি দাবি না মানলে দিয়েছে বিশ্বকাপ বয়কটের হুমকিও।

তবে এমন সিদ্ধান্তে পুরোপুরি সহমত নন তামিম ইকবাল। যা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বেশ মন্তব্য করে বসেন তামিম। বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে দেশের ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

যেখানে তিনি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সমালোচনা করে বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।’

তামিমের এমন নমনীয় বক্তব্য ভালোভাবে নেননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। তামিমের বক্তব্যের প্রতিক্রিয়ায় নিজের ফেসবুকে কড়া মন্তব্য করেন তিনি।

তামিমের বক্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম ফেসবুকে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

পোস্টটি দীর্ঘ সময় তার পাতায় থাকলেও পরে তা অবশ্য নাজমুল সরিয়ে দেন। তবে ততক্ষণে সেই পোস্ট ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। যা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমর্থকেরা কথা বলছেন পক্ষে-বিপক্ষে।

কেউ নাজমুলের পাশে দাঁড়িয়ে তার সৎ সাহসের প্রশংসা করছেন। কেউ আবার তার সমালোচনা করছেন। তারা প্রশ্ন তুলছেন প্রায় দেড় যুগ জাতীয় দলে খেলা একজন সাবেক অধিনায়ককে নিয়ে এভাবে প্রকাশ্যে মন্তব্য করায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তামিম ইকবালকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক

প্রকাশের সময় : ০১:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬