Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিপিএল : জমজমাট ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 210

অনেক দিন পর বড় রানের ম্যাচ দেখলো বিপিএল। জমজমাট লড়াই উপহার দিলো চট্টগ্রাম ও সিলেট। যেখানে শেষ হাসি চট্টগ্রামের। আসরের সর্বোচ্চ রান তোলে ১৪ রানের জয় পেয়েছে বন্দরনগরীর দলটা।

সিলেটে বুধবার (৭ জানুয়ারি) টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রান তুলে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ১৯.৪ ওভার ব্যাট করে ১৮৪ রান তুলতে পারে সিলেট টাইটান্স। এই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে শেখ মেহেদীর দল।

রান তাড়ায় সিলেটে পারভেজ ইমন ব্যর্থ ছিলেন আজো। ওপেনিংয়ে নেমে ফেরেন ২ রান করে। তবে তৌফিক খান তুষার ও আফিফ হোসেন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১৯ বলে ২৩ রান করে আউট হন তুষার।

পাওয়ার প্লের শেষ বলে রনি তালুকদারের (৬) উইকেটও হারিয়ে বসে দলটা। থিতু হতে পারেননি মইন আলী (১৩) ও আজমতুল্লাহ ওমরজাই (১৮)। মাঝে ৩৩ বলে ৪৬ রান নিয়ে আউট হন আফিফ। ১৪.১ ওভার শেষে স্কোর দাড়ায় ১১৭/৬।

এরপর ইথান ব্রুকসের ১০ বলে ২০ ও মেহেদী মিরাজের ১৪ বলে ১৭ রানে দেড় শ’ পেরোয় স্কোর। এরপর জ্বলে ওঠেন খালেদ আহমেদ। ৩ ছক্কা আর ১ চারে ৯ বলে ২৫ রান করেন তিনি। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

পাকিস্তানি পেসার আমির জামাল নেন ৪ উইকেট, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন দু’টি করে উইকেট।

এর আগে, দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ৪ ওভারে ৩৫ রান তোলে বিদায় নেন নাইম শেখ (১৮)। তবে জমে উঠে দ্বিতীয় উইকেট জুটি। অ্যাডাম রসিংটনের সাথে ৩৮ বলে ৬০ রান যোগ করেন মাহমুদুল হাসান।

৩ চার ৪ ছক্কায় ২১ বলে ৪৪ করে আউট হন মাহমুদুল। তবে ফিফটি পাওয়া হয়নি রসিংটনেরও (৩৮ বলে ৪৯)।
দলকে ১৪.২ ওভারে ১২৭ রানে রেখে ফেরেন তিনি। পরের কাজটা করেন হাসান নাওয়াজ ও শেখ মেহেদী।

হাসান ২০ বলে ২৫ রানে আউট হলেও ঝড় তোলে মেহেদী অপরাজিত ১৩ বলে ৩৩ রান নিয়ে। ৮ বলে ১৩ রান করে আউট হন আসিফ আলি। সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএল : জমজমাট ম্যাচে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম

প্রকাশের সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬