Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 171

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসর শুরুর আগেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক নানা ঘটনার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করার নির্দেশ দেয়া হয়েছে।

এর ফলে রেকর্ড দামে দল পেলেও এবারের আইপিএলে মাঠে নামা হচ্ছে না মোস্তাফিজের। তবে কেকেআর চাইলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেয়ার অনুমতি দেয়া হবে বলেও জানিয়েছেন বিসিসিআই সচিব।

আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের

প্রকাশের সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬