Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

মুস্তাফিজ ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিসিসিআই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 212

বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে ২০২৬ আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই খবর প্রকাশের পর ভারতজুড়ে শুরু হয় বিতর্ক, এমনকি কলকাতার ম্যাচ বয়কটের ডাকও দেন একাংশ সমর্থক।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বাধা নেই।

ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, মুস্তাফিজুর রহমানের আইপিএলে অংশগ্রহণে কোনো আইনি জটিলতা নেই। তাই এ বিষয়ে বোর্ড হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়।

ওই কর্মকর্তা বলেন,‘আমরা বিষয়টি নিয়ে সচেতন, কারণ এটি সংবেদনশীল। কূটনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার বিষয়ে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী মুস্তাফিজের আইপিএল খেলতে কোনো বাধা নেই।’

তবে মুস্তাফিজ দল পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একাংশ সমর্থকের ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে। এমনকি কিছু উগ্র ধর্মীয় ও রাজনৈতিক নেতাও তার আইপিএলে অংশগ্রহণের বিরোধিতা করছেন।

ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম এক মন্তব্যে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে ‘গাদ্দার’ আখ্যা দেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে এলে তাকে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুস্তাফিজ ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিসিসিআই

প্রকাশের সময় : ০৭:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬