দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া : সাকিব
- প্রকাশের সময় : ০২:০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 172
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।”
সাকিব উল্লেখ করেন, “তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।”
সাকিবের স্ত্রী উম্মে শিশিরও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “তিনি দেশ ও জনগণের জন্য অসাধারণ কাজ করেছেন। তার ভালোবাসা, নিষ্ঠা এবং ত্যাগের জন্য বাংলাদেশের মানুষ তাকে সর্বদা স্মরণ করবে।”






















