রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 188

বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নিয়ে বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্সের হয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে ৫ উইকেট নিয়েছেন ফাহিম।

এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন ফাহিম আশরাফ।

ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরা বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন। তাসকিন, পেরেরা এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে।

এ বছরের জানুয়ারিতে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার এই বোলিং বিপিএল ইতিহাসেই সেরা। এর আগে ২০১৬ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

আর থিসারা পেরেরা ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে পেরেরা খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২০১৯ সালে তার প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার

প্রকাশের সময় : ০৮:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫