বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না : মিষ্টি জান্নাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 289

দেশীয় চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রূপালি পর্দার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন এবং ঠোঁটকাটা মন্তব্যের কারণেই অধিকাংশ সময় খবরের শিরোনামে থাকেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে সোজাসাপ্টা কথা বলে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিষ্টি জান্নাত লেখেন, ‘যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।’

মিষ্টির এই রহস্যময় পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। কাকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দিয়েছেন তিনি, তা স্পষ্ট না করলেও বিষয়টি নিয়ে তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

তার সেই পোস্টের নিচে মন্তব্য করে একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আবার মিষ্টির প্রতি সমর্থন জানিয়ে অন্য এক ভক্ত লিখেছেন, ‘এত সাহস কার হলো? আমরা আছি তোমার সাথে।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা বর্তমানে অভিনয়ের পাশাপাশি দন্তচিকিৎসক হিসেবেও পরিচিত।
তবে প্রায়শই তার করা বিভিন্ন মন্তব্য বিনোদন পাড়ায় বিতর্কের জন্ম দেয়। এবার ‘ভদ্রতার মূল্য নেই’ বলে তিনি ঠিক কী ইঙ্গিত দিলেন, তা নিয়েই এখন চলছে জল্পনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় হবে না : মিষ্টি জান্নাত

প্রকাশের সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫