Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী মিরাজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 368

আগামীকাল (২৬ ডিসেম্বর) শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের আগে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটান্স। এবারের আসরে দলটির নেতৃত্ব দেবেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এর আগেও বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মিরাজের। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তাঁর হাত ধরেই এবারের মৌসুমে দলের যাত্রা সফল হবে বলে তারা আশাবাদী।

এদিকে বিপিএলের নিয়ম মেনে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সদস্যদের পারিশ্রমিকের ২৫ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলেও জানিয়েছে সিলেট টাইটান্স। পাশাপাশি দলের সদস্যদের জন্য ১৫ দিনের দৈনিক ভাতাও অগ্রিম বিতরণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী মিরাজ

প্রকাশের সময় : ০৭:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫