রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি!

শোয়েব আখতারের রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন তাসকিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 207

বিশ্ব ক্রিকেটে গতির প্রতীক শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বল করে গড়া তার সেই রেকর্ড এখনো অক্ষত। অনেক পেসার কাছাকাছি গেলেও কেউই তা ভাঙতে পারেননি। তবে সেই রেকর্ড ভাঙুক বাংলাদেশের তাসকিন আহমেদ। এমনটাই চান খোদ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

সম্প্রতি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় নিজের প্রত্যাশার কথা জানান পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি পেসার। শোয়েব আখতার বলেন, আমি চাই আমার গতির রেকর্ডটা ভেঙে দিক তাসকিন।

ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলারের মুখে এমন প্রশংসা স্বাভাবিকভাবেই আনন্দিত করেছে তাসকিন আহমেদকে। বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলছেন বাংলাদেশের এই তারকা পেসার। শোয়েব আখতারের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমার সম্পর্কে এমন কমপ্লিমেন্ট দিয়েছেন এটা সত্যিই অনেক ভালো লাগার। যদিও ওনার রেকর্ড ভাঙা খুবই কঠিন। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বল করা অনেক বড় ব্যাপার।

বাংলাদেশে আগেও একাধিকবার খেলতে এলেও এবার ভিন্ন ভূমিকায় আসছেন শোয়েব আখতার। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। এতে দারুণ উচ্ছ্বসিত তাসকিন, যিনি শোয়েবকে পাচ্ছেন গুরু হিসেবে।

৩০ বছর বয়সী এই পেসার বলেন, শোয়েব আখতারকে ধন্যবাদ ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসার জন্য। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। এই অভিজ্ঞতায় আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।

শোয়েব আখতারের মতো একজন গতির কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ বাংলাদেশের পেস বোলিং ইউনিটের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শোয়েব আখতারের রেকর্ড ভাঙা নিয়ে যা বললেন তাসকিন

প্রকাশের সময় : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫