Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

লটারির মতো ভর্তি প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত: সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / 201

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, লটারির মতো উদ্ভট সিস্টেমে স্কুলে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত।

তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন।

সারজিস বলেন, মেধা এবং প্রতিযোগিতার গুরুত্ব না থাকলে ছোট শিক্ষার্থীরা পড়াশুনার প্রতি আগ্রহ হারাবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং চাকরিতে নিয়োগ পর্যন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতা বাস্তবতা, তাই শিক্ষা জীবনের শুরুতেই এমন বিমুখ প্রক্রিয়া কেন চালু করা হচ্ছে তা ভাবনার বিষয়।

উল্লেখ্য, ২০২১ সালে করোনা মহামারির সময়ে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে পরিচালিত হতে শুরু করে। এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো। বর্তমানে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লটারির মতো ভর্তি প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত: সারজিস

প্রকাশের সময় : ১২:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫