Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 95

গোলের শুরুটা করে দিলেন আমিরুল ইসলাম। পরে হ্যাটট্রিক উপহার দিলেন এই তরুণ। মাঝে তার দেখানো পথে অস্ট্রিয়ার জালের দেখা পেলেন হোজাইফা-রাকিবুলরা। সব মিলিয়ে রোমাঞ্চকর লড়াইয়ের পর জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ শেষটা টানল জয়ের আনন্দ নিয়ে।

ভারতের তামিলনাড়ুতে চলমান এই প্রতিযোগিতায় আজ সোমবার ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। তিন জয় ও এক ড্র নিয়ে আসর শেষ করলো লাল-সবুজ জার্সিধারীরা। এই জয়ে বিশ্বকাপে ১৭তম স্থান লাভ করার পাশাপাশি চ্যালেঞ্জার্স কাপ নামের শিরোপাও জিতল লাল সবুজের প্রতিনিধিরা।

পুল পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে করে। এরপর গ্রুপের শেষ ম্যাচে দল ৩-২ গোলে হেরে যায় ফ্রান্সের কাছে। স্থান নির্ধারণী পর্বে এসে অবশ্য আলো ঝলমলে বাংলাদেশ। ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জেতে ৫-৩ ব্যবধানে। জয়ের ধারা ধরে রেখে শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে হাসলেন আমিরুল-আব্দুল্লাহরা।

ব্যক্তিগত নৈপুণ্যে সবচেয়ে চওড়া হাসি অবশ্য আমিরুলের। সব মিলিয়ে ছয় ম্যাচে ১৮ গোল আর পাঁচ হ্যাটট্রিক নিয়ে জুনিয়র বিশ্বকাপ শেষ করলেন তিনি। অস্ট্রিয়া ম্যাচে প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন আমিরুলই।

দ্বিতীয় কোয়ার্টারেও ছন্দ ধরে রেখে ব্যবধান দ্বিগুণ করে নেয় দল; এবার পিসি থেকে লক্ষ্যভেদ করেন হোজাইফা হোসেন। তৃতীয় কোয়ার্টারে শুরুতে রাকিবুল হাসানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে মুঠোয় নেয় বাংলাদেশ। এই কোয়ার্টারের শেষ দিকে ঘুরে দাঁড়ানো গোলের দেখা পায় অস্ট্রিয়া।

চতুর্থ কোয়ার্টারেও অস্ট্রিয়ার উপর আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ৫০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল ব্যবধান বাড়ান। পরের মিনিটেই ব্যবধান কমায় অস্ট্রিয়া। এক মিনিট পরই আরেকটি সফল পেনাল্টি স্ট্রোকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি ব্যবধান ফের বাড়িয়ে নেন আমিরুল। শেষ দিকে দারুণ জমে ওঠা ম্যাচে অস্ট্রিয়া ৫৭তম ও ৫৯ মিনিটে গোল পায়, কিন্তু বাংলাদেশকে তা আটকাতে যথেষ্ট হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমিরুলের হ্যাটট্রিকে বিশ্বকাপে ট্রফি জয় বাংলাদেশের

প্রকাশের সময় : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫