Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি : সাকিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 83

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত দূরে সরে আছেন সাকিব আল হাসান। তবে দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার ইচ্ছাই এখনও তাকে খেলার প্রতি ধরে রেখেছে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলির সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব খোলামেলা আলোচনা করেছেন ক্যারিয়ার, বাংলাদেশ দলের পরিবেশ, ক্রিকেটের বিকাশ ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও তার ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষের পথে। তবে ক্রিকেট ছাড়লেও রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। সাকিব বলেন, দেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য কাজ করাই তার ইচ্ছা ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি সাংসদ পদ হারান। একই সঙ্গে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারেননি।

বাংলাদেশ দলে তার শেষ ম্যাচ ছিল গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলে অবসর নিতে চান এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনাও ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরার অনুমতি না পাওয়ায় তার কোনো ইচ্ছাই পূরণ হয়নি। সরকারঘনিষ্ঠ নীতিনির্ধারকেরা পরে জানিয়ে দেন, সাকিবকে আর দেশে খেলতে দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্রিকেট ক্যারিয়ারের অধ্যায় প্রায় শেষ, রাজনীতির পথ এখনও বাকি : সাকিব

প্রকাশের সময় : ০১:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫