Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 89

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলার আবেদন জমা দেন। আদালত মামলা গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব ডিবি পুলিশকে দিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ধর্মীয় রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল। অভিযোগে উল্লেখ করা হয়, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন–এ প্রচারিত এক বক্তব্যে “রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ–ওপিঠ” বলে মন্তব্য করেন। বাদীপক্ষের দাবি, এ বক্তব্য ইসলামের প্রতি অসম্মানজনক এবং মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানে।

অভিযোগে আরও বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পদ্ধতির সঙ্গে ইসলামের রোজাকে তুলনা করায় জনগণের মধ্যে বিভ্রান্তি, উদ্বেগ ও উত্তেজনা ছড়াতে পারে। বাদীর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছেন শিশির মনির, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম।

মামলার আবেদন আমলে নিয়ে আদালত ডিবি পুলিশকে তদন্ত করে আগামী নির্ধারিত তারিখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৬:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫