Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 90

ক্যারিয়ারের ৪৮তম শিরোপার দেখা পেলেন লিওনেল মেসি। একই সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মত প্রতিযোগিতাটিতে শিরোপার স্বাদ পেল ইন্টার মিয়ামি।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি। ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক হয়ে ওঠেন লিওনেল মেসি। একই সঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও বুস্কেটসকে প্রাপ্য বিদায় উপহার দিতে সক্ষম হন তিনি।

ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি ও রদ্রিগো ডি পলের চমৎকার বিল্ড-আপের পর তাদেও আলেন্দের ক্রস ঠেকাতে গিয়ে ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এদিয়ের ওকাম্পোর গায়ে লেগে বল জালে ঢুকে পড়ে। ৬০ মিনিটে কানাডিয়ান তারকা আলী আহমেদের জোরালো শটে সমতায় ফিরে আসে ভ্যাঙ্কুভার। তবে মেসির সামনে প্রতিপক্ষের সেই আনন্দ বেশিক্ষণ টিকতে পারে না।

৭১তম মিনিটে প্রতিপক্ষের টার্নওভার থেকে বল কাড়েন মেসি এবং নিখুঁত পাসে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করান। যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির বাঁ পায়ের জাদু। একটি অসাধারণ থ্রু-পাসে আলেন্দেকে গোলের সুযোগ করে দেন। নিচু শটে ফিনিশিং করে আলেন্দে নিশ্চিত করেন মায়ামির শিরোপা। এটিই ছিল অডি এমএলএস কাপে তার রেকর্ড নবম গোল।

এই ম্যাচেই ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নামেন বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। বার্সেলোনার কিংবদন্তি এই তারকা সোনালি ক্যারিয়ারের সমাপ্তি টানলেন শিরোপা হাতে। ৩০ বছরের এমএলএস ইতিহাসে ১৬তম ক্লাব হিসেবে এমএলএস কাপ জয়ের কীর্তি গড়ল ইন্টার মায়ামি। ক্লাবটির দ্বিতীয় শিরোপা এটি। এর আগে ২০২৪ মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

প্রকাশের সময় : ১০:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫