বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

মৃত্যুর চারদিন পর এলো সুমনের নতুন গান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 124

দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে গত বছর নতুন গানে ফিরেছিলেন সংগীতশিল্পী জেনস সুমন। প্রকাশ করেছিলেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান।

তিনি জানিয়েছিলেন, সংগীতে এবার নিয়মিতই তাকে পাওয়া যাবে। গত সেপ্টেম্বরে সুমন জানিয়েছিলেন, নতুন করে গানে ফেরা তার কাছে পুনর্জন্মের মতো।

ক্যারিয়ারের এই ইনিংসে অভিজ্ঞ সুরকারদের পাশাপাশি কাজ করতে চান নতুন প্রজন্মের সঙ্গে। পরিকল্পনামাফিক বেশ কয়েকটি গান রেকর্ডও করেছিলেন। এই যাত্রার বেশকিছু গান এখনও অপ্রকাশিত রয়েছে। তবে দীর্ঘ হয়নি তার এই প্রত্যাবর্তন। গত ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন ‘একটা চাদর হবে’খ্যাত এই গায়ক।

সুমনের মৃত্যুর ৪ দিন পর প্রকাশ পেল তার নতুন গান ‘কেউ জানলো না কেউ বুঝলো না’। এটি লিখেছেন ফারুক আসাদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত কর।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন গান। এ বিষয়ে অমিত কর বলেন, সুমন আমার খুব কাছের একজন ভাই-বন্ধু ছিলেন। তার জন্য কয়েকটি গান করেছি। এগুলো নিয়ে আমাদের দুজনের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। আশা করছি, সুমনের ভক্তদের ভালো লাগবে গানটি।

প্রসঙ্গত, নব্বই দশকের শেষদিকে সংগীতে ক্যারিয়ার শুরু করেন জেনস সুমন। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে’ প্রচারের পর তিনি দেশজুড়ে পরিচিতি পান।

তবে ১৯৯৭ সালে প্রকাশ পেয়েছিল জেনস সুমনের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর একে একে প্রকাশ পেয়েছে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি অ্যালবাম। ২০০৮ সা‌লে ‘মন চ‌লো রূপের নগ‌রে’ অ্যালবামের পর বিরতিতে চলে গিয়েছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃত্যুর চারদিন পর এলো সুমনের নতুন গান

প্রকাশের সময় : ১০:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫