Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 86

জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল এ আদেশ দেন। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, যিনি পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করেন।

এদিন প্রসিকিউশন জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দেয়। এর আগে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছিলেন প্রসিকিউটর তামিম।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের সময় : ০২:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫