Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 88

সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল করেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় সমর্থন করে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেয়।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ।

আপিল বিভাগ জানায়, হাইকোর্টের সিদ্ধান্ত সঠিক এবং এতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সাত বিচারপতি সর্বসম্মতভাবে এ রায় দেন।

রায়ের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের গঠন ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ রইল না। গত বছরের ডিসেম্বরে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ হওয়ায় রিটকারী এরপর লিভ টু আপিল করেছিলেন, যা আজ খারিজ হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

প্রকাশের সময় : ১০:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫