রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 93

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। দলের পক্ষ থেকে তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানানো হয়েছিল।

এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গত ৩০ নভেম্বর রাতে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান। হাসপাতালে থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তামিম অনুরোধ করেন, খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার জন্য।

তিনি বলেন, “খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।”

এর আগে ২৯ নভেম্বর একটি ফেসবুক পোস্টেও তামিম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছিলেন। তিনি লিখেছিলেন, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখতে বললেন তামিম

প্রকাশের সময় : ০২:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫