বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’ বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট
প্লট বরাদ্দে দুর্নীতি

রেহানার ৭, হাসিনার ৫, টিউলিপের ২ বছর কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 139

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা দুদকের মামলায় আজ রায় ঘোষণা করা হয়েছে।

মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড, তার বোন শেখ রেহানাকে ৭ বছর এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

এ মামলায় অন্যান্য ১৪ অভিযুক্তকেও বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি এ মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। মামলায় শুরুতে ১৫ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলার ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে দুদক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্লট বরাদ্দে দুর্নীতি

রেহানার ৭, হাসিনার ৫, টিউলিপের ২ বছর কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫