Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা
বিপিএল নিলাম

মাহমুদউল্লাহ-মুশফিক অবিক্রীত, নাইম শেখের দাম ১ কোটি ১০ লাখ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 83

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে নাইম শেখ প্রথম নাম হিসেবে বিক্রি হয়েছেন। ‘এ’ ক্যাটাগরির বাঁহাতি ব্যাটারকে চট্টগ্রাম রয়্যালস ১ কোটি ১০ লাখ টাকায় কিনেছে। লিটন দাসকে ৭০ লাখ টাকায় রংপুর রাইডার্স কিনেছে।

ক্যাটাগরি ‘বি’ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম বিক্রি হননি। ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখা যায়নি। ‘বি’ ক্যাটাগরির অন্য ক্রিকেটারদের মধ্যে শরিফুল ইসলাম বিক্রি হয়েছেন ৪১ লাখ টাকায়, তাওহিদ হৃদয় ৯২ লাখ টাকায়, শামিম পাটোয়ারী ৬৫ লাখ টাকায়, তানজিম হাসান সাকিব ৬৫ লাখ টাকায়, মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮ লাখ টাকায়, খালেদ আহমেদ ৪৭ লাখ টাকায়, ইয়াসির আলী চৌধুরী ৪৪ লাখ টাকায়, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছেন।

‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ছিল ২২ লাখ টাকা। আফিফ হোসেন ধ্রুব, আবু হায়দার রনি, রনি তালুকদার, মাহমুদুল হাসান জয়, রাকিবুল ইসলাম, নাহিদ রানা, তাইজুল ইসলাম, আকবর আলী, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, জাকির হাসান, রিপন মণ্ডল ও আলিস আল ইসলাম বিভিন্ন দামে বিক্রি হয়েছেন।

‘ডি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৮ লাখ টাকা। হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেস, জিসান আলমকে ১৮ লাখ টাকায় রাজশাহী রয়্যালস কিনেছে।

টেস্ট ক্রিকেটের দুই স্পেশালিস্ট মুমিনুল হক ও সাদমান ইসলাম বিক্রি হননি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপিএল নিলাম

মাহমুদউল্লাহ-মুশফিক অবিক্রীত, নাইম শেখের দাম ১ কোটি ১০ লাখ

প্রকাশের সময় : ০৬:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫