Dhaka ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 83

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনকালে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় গ্রেফতার দেখানো হয়। ২৩ সেপ্টেম্বর আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন পুলিশ। আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান এবং ২০ অক্টোবর ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানবতাবিরোধী অপরাধ মামলায় শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানোর নির্দেশ

প্রকাশের সময় : ০৬:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫