Dhaka ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 79

ঢাকার বিশেষ জজ-৫ আদালত প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ২৭ নভেম্বর বেলা সাড়ে ১২টায় এ রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

দুদক জানায়, পূর্বাচল আবাসিক প্রকল্পে অযোগ্য হয়েও ক্ষমতার অপব্যবহার করে তারা প্রতি জন ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। এ অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করা হয়। এসব মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ছিলেন রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম; তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো যুক্তিতর্ক হয়নি।

তদন্ত শেষে দুদক তিনটি বিষয়ে শেখ হাসিনা, জয়, পুতুল, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন কর্মকর্তাকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। আদালত ধাপে ধাপে সব মামলায় অভিযোগ গঠন সম্পন্ন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি প্লট বরাদ্দে অনিয়ম করেন। এই অনিয়মের প্রমাণ পাওয়ায় আদালত জয় ও পুতুলের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫