Dhaka ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 114

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এই নোটিশ পাঠান।

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর পক্ষে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ছয় সচিবের বরাবর ই-মেইলে নোটিশ পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব হলেও নিষ্ক্রিয়তার কারণে প্রায় ৩০ লাখ ভোটার কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

নোটিশে বলা হয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মাত্র ১০ শতাংশ প্রতিবন্ধী ভোটার অংশ নিতে পেরেছিলেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক। এ অবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি মনোনয়নপত্রের জামানত থেকে প্রতিবন্ধী প্রার্থীদের অব্যাহতি, নির্বাচনে সংরক্ষিত আসন রাখাসহ দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল ভোটিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭৩ অনুযায়ী প্রতিবন্ধী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতের বিধান থাকলেও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়েরের ঘোষণা দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে লিগ্যাল নোটিশ

প্রকাশের সময় : ১২:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫