গুরুত্বপূর্ণ সংবাদ:
‘অপমানিত’ ফাতিমার মাথায়ই উঠল মিস ইউনিভার্সের মুকুট

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১২:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 98

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বশ জিতেছেন বিশ্বসৌন্দর্যের সর্বোচ্চ সম্মান। কয়েকদিন আগেই আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে ‘আমি কোনো পুতুল নই’ বলে প্রতিবাদ জানান তিনি।
ফাইনালের মঞ্চে নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ক প্রশ্নের উত্তর দিয়ে ফাতিমা সকলকে প্রভাবিত করেন। তার আত্মবিশ্বাসী উত্তর মুহূর্তে হলজুড়ে করতালি কুড়ায়।
রানারআপ হন মিস থাইল্যান্ড। ২৬ বছর বয়সী ফাতিমা বশের এই জয় মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা।
Tag :






















