Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ঢাকা কলেজের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, জাঁকজমকপূর্ণ কনসার্টে মাতবে ক্যাম্পাস

নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 170

ঢাকা কলেজের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঝলমলে কনসার্ট। রাজধানীর নিউমার্কেটস্থ ঢাকা কলেজ সেন্ট্রাল ফিল্ডে আয়োজন করা এই সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেবে দেশের জনপ্রিয় ও উদীয়মান ব্যান্ড ও শিল্পীরা।

কনসার্টের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের লিজেন্ডারি রক ব্যান্ড Warfaze। এছাড়া মঞ্চ মাতাতে উপস্থিত থাকবে Encore, Nivrit, Shongkhachil, Metal Error, Artist er Dokan, Nisshongo এবং Local Bangla Poetry—সহ আরও বেশ কয়েকটি ব্যান্ড ও শিল্পী দল।

আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে স্মরণীয় করে তুলতেই কলেজ অঙ্গনে এই ব্যতিক্রমী কনসার্টের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র এবং সংগীতপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হবে ঢাকার অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন।

🗓️ তারিখ: ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
📍 স্থান: ঢাকা কলেজ সেন্ট্রাল ফিল্ড, নিউমার্কেট, ঢাকা।
সকলের জন্য উন্মুক্ত:
🎟️ রেজিস্ট্রেশন লিংক:
👉 oitijjarsur.bondhupay.com

ঢাকা কলেজ পরিবার আশা করছে, দীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস উদযাপন সবার জন্য এক আনন্দমুখর ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা কলেজের ১৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, জাঁকজমকপূর্ণ কনসার্টে মাতবে ক্যাম্পাস

প্রকাশের সময় : ০৫:১৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫