Dhaka ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 88

নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে শক্তিশালী সূচনা করেছে বাংলাদেশের নারী দল। স্মৃতি আক্তার ও রূপালি নেতৃত্বাধীন দল ম্যাচে প্রথমার্ধে সামান্য এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে, তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে সক্ষম হয়ে দু’বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয়।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার অনুষ্ঠিত ম্যাচে উপস্থিত ছিলেন খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। গ্যালারি ভরা ছাত্র-ছাত্রীর করতালি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী পর্ব।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। রাজশাহী থেকে উঠে আসা এই খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে খেললেও জয়ের আনন্দ অনুভব করেছেন। তিনি বলেন, ‘শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম, কারণ আগে কখনো উগান্ডার সঙ্গে খেলিনি। তবে প্রথম ম্যাচ জেতার পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ইনশাআল্লাহ, পরবর্তী ম্যাচগুলোতেও আমরা ভালো খেলার চেষ্টা করব এবং দেশের জন্য পদক জয় করব।’

বাংলাদেশ দল মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

প্রকাশের সময় : ০৭:৪৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫