Dhaka ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করলেন চিফ প্রসিকিউটর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 71

দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করেছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “আসসালামু আলাইকুম বাংলাদেশ। আল্লাহ এ দেশকে শান্তি ও নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন। আমিন।”

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঘোষণা করবে। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল তিন সদস্যের, নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রোববার রাত থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করলেন চিফ প্রসিকিউটর

প্রকাশের সময় : ১২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫