Dhaka ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 92

২০২৬ বিশ্বকাপের প্রথম কয়েক ম্যাচ মিস করায় বড় ধরনের ঝুঁকিতে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখে এই ঝুঁকিতে পড়েছেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের আগে রোনালদো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ‘ভদ্র ছেলে’ হয়ে থাকবেন, বিশেষ করে ডাবলিনে দর্শকদের বিদ্রূপের সম্ভাবনার কারণে। তবে সেটা আর পারলেন কোথায়।

ডাবলিনে আয়ারল্যান্ডের কাছে ২-০ গোলে হারের ম্যাচে দারা ও’শেরকে কনুই দিয়ে আঘাত করায় দ্বিতীয়ার্ধে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
ভিএআর রিভিউর পর হলুদ কার্ড বদলে লাল কার্ড দেখায় রেফারি। আন্তর্জাতিক ফুটবলে ২২৬টি ম্যাচ খেলা রোনালদোর এটি প্রথম লাল কার্ড হলেও ক্লাব ফুটবলে তিনি ১৩ বার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি।

এই লাল কার্ডের ফলে রোনালদো স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ হবেন, যা সব লাল কার্ডে বাধ্যতামূলক।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, সহিংস আচরণের জন্য নিষেধাজ্ঞা হতে পারে তিন ম্যাচও। গুরুতর ফাউলের ক্ষেত্রে কমপক্ষে দুই ম্যাচ। কনুই দিয়ে আঘাতসহ ‘অ্যাসল্ট’-এর ক্ষেত্রে কমপক্ষে তিন ম্যাচ বা আরো বেশি শাস্তি দেওয়া হয়।অর্থাৎ, অতিরিক্ত শাস্তি পেলে তিনি ২০২৬ বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বাইরে থাকতে পারেন।

এই নিষেধাজ্ঞা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচেই কার্যকর হবে। রোনালদোর পক্ষেই কথা বলেছেন দলের কোচ রবার্তো মার্টিনেজ। তিনি বলেন, ‘২২৬ ম্যাচে প্রথম লাল কার্ড, এটাই বলে দেয় সে কতটা পরিচ্ছন্ন খেলোয়াড়। আজকের সিদ্ধান্তটা আমার কাছে কিছুটা কঠোর মনে হয়েছে। পুরো ম্যাচজুড়ে ওকে ধরা, টানা, ধাক্কা দেওয়া হয়েছে।

যখন সে ডিফেন্ডারের চাপ থেকে মুক্ত হতে চেয়েছিল… ক্যামেরার কোণ থেকে ঘটনাটা খারাপ দেখালেও বাস্তবে এটা কনুই নয়, পুরো শরীরের নড়াচড়া ছিল।’
ম্যাচে ট্রয় প্যারটের জোড়া গোলে আয়ারল্যান্ড জয় তুলে নিলেও পর্তুগাল এখনো এগিয়ে আছে গ্রুপ ‘এফ’-এ। আর্মেনিয়াকে হারালেই নিশ্চিত হবে রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ।

আয়ারল্যান্ড সমর্থকদের আরো ক্ষোভ বাড়িয়েছে মাঠ ছাড়ার সময় রোনালদোর হাততালি আর বিদ্রূপাত্মক অঙ্গভঙ্গি। আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন বলেন, ‘এটা তার নিজের ভুলের ফল। সামান্য এক মুহূর্তের বোকামি তাকে এই অবস্থায় ফেলেছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

প্রকাশের সময় : ০৬:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫