Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 95

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে ১৫ মাস দায়িত্ব পালন করার পর নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন ড. নিয়াজ আহমেদ খান। তাকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোপেনহেগেনে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে সম্মতির চিঠি পাঠানো হয়েছে। এখন শুধু ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে এক থেকে তিন মাস সময় লাগতে পারে।

শুধু তিনিই নন, অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকীকেও বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

আলোচনায় থাকা পদগুলোর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, হেগ, থিম্পু, ইয়াঙ্গুন ও তেহরান। লুতফে সিদ্দিকী সিঙ্গাপুরে, হুসনা সিদ্দিকী হেগে এবং লামিয়া মোর্শেদ ইউরোপের কোনো দেশে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো আনুষ্ঠানিক ফাইল প্রক্রিয়া শুরু হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডেনমার্কের রাষ্ট্রদূত হচ্ছেন ঢাবির ভিসি

প্রকাশের সময় : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫