Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সেঞ্চুরি হলো না মুমিনুলেরও, ৪০০ পার বাংলাদেশের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 66

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ডাবল সেঞ্চুরির সামনে ছিলেন মাহমুদুল হাসান জয় এবং সেঞ্চুরির কাছাকাছি ছিলেন মুমিনুল হক। কিন্তু দুজনই ব্যর্থ হয়েছেন কাঙ্ক্ষিত মাইলফলক ছুঁতে।

১৬৯ রান থেকে ১৭১ রানে গিয়ে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। ব্যারি ম্যাকার্থির বলে উইকেটের পেছনে লরকান টাকারের হাতে ক্যাচ দেন তিনি। ২৮৬ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় সাজান ইনিংসটি।

একই বোলারের পরের ওভারেই আউট হয়ে যান মুমিনুল হক। ৮০ রানে খেলতে নেমে ৮২ রান করে অ্যান্ডি বালবির্নির হাতে ক্যাচ দেন এই অভিজ্ঞ ব্যাটার। ১৪২ বলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

দুই প্রতিষ্ঠিত ব্যাটার আউট হয়ে যাওয়ার পর জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তারা ৬৭ রানের জুটি গড়েছেন এবং বাংলাদেশের ইনিংস পার করেছে ৪০০ রানের গণ্ডি। এরই মধ্যে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্ত।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১০২.৪ ওভারে ৩ উইকেটে ৪১৩ রান। শান্ত ৫০ এবং মুশফিক ১৯ রানে অপরাজিত। লিড দাঁড়িয়েছে ১২৭ রানের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেঞ্চুরি হলো না মুমিনুলেরও, ৪০০ পার বাংলাদেশের

প্রকাশের সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫