Dhaka ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 77

হত্যাসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে বিষয়টি আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্র পক্ষে আনা আবেদনের শুনানি শেষে আজ আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে আইভির পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও এডভোকেট মোতাহার হোসেন সাজু। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

হত্যাসহ পৃথক পাঁচ মামলায় আইভির করা জামিন আবেদনের শুনানি শেষে গত রোববার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট (যথাযথ ঘোষণা) করে রায় দেন।

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ মামলায় সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের জামিন স্থগিত

প্রকাশের সময় : ১০:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫