Dhaka ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রাবি হবিবুর হল ছাত্রদলের উদ্যোগে ডাইনিং ও ক্যান্টিন কর্মচারীদের টি-শার্ট ও সার্জিক্যাল ক্যাপ বিতরণ

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 140

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি হাবিবুল বাসার প্রিন্সের উদ্যোগে ডাইনিং ও ক্যান্টিনে কর্মরত কর্মচারীদের মধ্যে টি-শার্ট ও সার্জিক্যাল ক্যাপ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় হল প্রাঙ্গণে এ উদ্যোগের আয়োজন করা হয়।

উদ্যোগের বিষয়ে হাবিবুল বাসার প্রিন্স বলেন, আমাদের হলে চারুকলা অনুষদ ও বিজ্ঞান অনুষদের বহু অনাবাসিক শিক্ষার্থী প্রতিদিন দুপুরে খেতে আসে। তাদের বেশিরভাগই প্রথম বর্ষের নতুন শিক্ষার্থী। ক্যাম্পাসে সদ্য আসায় তারা এখনো ডাইনিং ও ক্যান্টিনের দায়িত্বে থাকা ভাইদের চেনে না। ফলে কখনো কখনো ভুলবশত কেউ কেউ তাদের ‘মামা’ বলে সম্বোধন করে ফেলেছে— যা বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। শিক্ষার্থীদের সুবিধা ও দাবি বিবেচনায় রেখে আমরা ডাইনিং ও ক্যান্টিনের ভাইদের জন্য আলাদা রঙের টি-শার্ট উপহার দিয়েছি, যাতে সহজেই তাদের চেনা যায়।”

তিনি আরও বলেন, সম্প্রতি খাবারে চুল পাওয়ার মতো অভিযোগ পাওয়া গিয়েছিল। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত ও পরিচ্ছন্নতা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত ভাইদের জন্য সার্জিক্যাল ক্যাপ বিতরণ করেছি। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও খাদ্যের মানোন্নয়নই এই ক্ষুদ্র উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল মিঠু, সহসভাপতি মেহেদী হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. তাহের রহমান ও সৈকত ইসমা আজম, সহসম্পাদক ও হল সংসদের জিএস প্রার্থী জাহাঙ্গীর আলম, হবিবুর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিজান, সহসভাপতি আশরাফুল ইসলাম ও তাফসির ইসলাম ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা, মো. রাফি ও নাফিউল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক রাজ্জাকুল ইসলাম তারিক, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক জান্নাতুল ফেরদৌস তানভীর, কমনরুম বিষয়ক সম্পাদক নাদির ইসলাম, সহসংস্কৃতি সম্পাদক আতিক মাহবুব আকাশসহ আরও অনেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবি হবিবুর হল ছাত্রদলের উদ্যোগে ডাইনিং ও ক্যান্টিন কর্মচারীদের টি-শার্ট ও সার্জিক্যাল ক্যাপ বিতরণ

প্রকাশের সময় : ১০:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫