বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 87

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। দেশটির জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর প্রকাশ করে। তবে অন্য বেশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এ খবর সম্পূর্ণ গুজব।

ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যম থেকেই। ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে অভিনেতার টিমের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছিল বলে জানায়। কিন্তু সোমবার সন্ধ্যায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলের টিম এবং পরে মঙ্গলবার তার মেয়ে এশা দেওল এই খবর অস্বীকার করেন। তারা জানান, ধর্মেন্দ্র এখন সুস্থ হয়ে উঠছেন।

এর আগে শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে অভিনেতাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। টাইমস অব ইন্ডিয়া জানায়, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে—বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে এশা দেওল।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এশা লেখেন, “মনে হচ্ছে মিডিয়া অতিরঞ্জিত এবং মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আমার বাবার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাই এবং সবার প্রার্থনার জন্য ধন্যবাদ জানাই।”

তবে অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স-এ (সাবেক টুইটার) শোকবার্তা দেন। তিনি লেখেন, “বর্ষীয়ান অভিনেতা ও সাবেক এমপি শ্রী ধর্মেন্দ্রর মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। ভারতীয় সিনেমায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন

প্রকাশের সময় : ১১:১৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫