গুরুত্বপূর্ণ সংবাদ:
তিনবার পেছানোর পর শুরু হলো আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 82
জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অবশেষে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার বেলা সাড়ে ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু করেন।
আজ ১২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান, যিনি প্রত্যক্ষদর্শী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং সঙ্গে আছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম ও সহিদুল ইসলাম।
এ সাক্ষ্যগ্রহণ তিনবার পেছানোর পর অনুষ্ঠিত হলো। এর আগে ৪ ও ২১ অক্টোবর, এবং ১৩ অক্টোবর সাক্ষী হাজির করতে না পারায় জেরার সময় পেছানো হয়েছিল।
Tag :






















