Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক পদে আবেদন শুরু ৮ নভেম্বর, ফি ১০০ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 118

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছয়টি বিভাগ—রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহে মোট ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডে, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।

বিবাহিত নারী প্রার্থীরা স্বামী বা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটি বেছে নিয়ে আবেদন করতে পারবেন। প্রার্থী নিজ উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদের জন্য বিবেচিত হবেন। মাদকাসক্ত ও ধূমপায়ী প্রার্থীদের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি ২৫ করে মোট ৫০ নম্বর, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২০ করে মোট ৪০ নম্বর—মোট ৯০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (১০ নম্বর) দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫ ও মৌখিক পরীক্ষায় ৫।

নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক পদে আবেদন শুরু ৮ নভেম্বর, ফি ১০০ টাকা

প্রকাশের সময় : ১১:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫