Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 129

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করে আপিল বিভাগ গত ১৫ জানুয়ারি খালাসের রায় দিয়েছিল। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হয়েছে ৪ নভেম্বর।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হলো এবং সব আপিলকারী সম্পূর্ণ খালাস পেলেন।

রায়ে উল্লেখ করা হয়, মামলার কার্যধারায় আইনের অপপ্রয়োগ ও বিদ্বেষপ্রসূত প্রসিকিউশন ঘটেছিল। ফলে এ রায় তাদের মর্যাদা পুনরুদ্ধার করবে এবং যেসব অভিযুক্ত আপিল করেননি, তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছর ও তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছিল। পরে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে। এরপর তারা আপিল করলে সুপ্রিম কোর্ট সব সাজা বাতিল করে খালাস দেন।

২০০৮ সালের ৩ জুলাই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কাজী সালিমুল হক কামাল ও মমিনুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশের সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫