গুরুত্বপূর্ণ সংবাদ:
বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 102
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন।
বুধবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে অযোগ্য হিসেবে শনাক্ত হয়েছেন। এ কারণে রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন।
এর আগে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে ছুটিতে পাঠানো হয়েছিল এবং প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে গত ২ সেপ্টেম্বর তার বিষয়ে চূড়ান্ত শুনানি হয়।
Tag :






















