Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

গুলশানের বারে বাউন্সারের মারধরে ব্যবসায়ীর মৃত্যু, ম্যানেজারসহ ৭ জন রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 106

রাজধানীর গুলশানের একটি অভিজাত বারের বাউন্সার ও কর্মচারীদের মারধরে ব্যবসায়ী দবিরুল ইসলাম (৫১) নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনকে তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন। গুলশান থানার উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বারটির ম্যানেজার শামীম আহমেদ, গ্রাহক তোফাজ্জেল হোসেন এবং বারের বাউন্সার ও কর্মচারী রাজু আহমেদ, রুবেল মাহমুদ, মো. রাকিব, মো. কাউসার ও প্লাবন মিয়া।

মামলার এজাহারে বলা হয়, জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত দবিরুল ১৪ অক্টোবর রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ব্লিস আর্ট লাউঞ্জ লিমিটেড বারে যান। পরে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে গুলশানের একটি ভবনের পেছনের রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বারের ম্যানেজার শামীমের সঙ্গে দবিরুলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দবিরুল শামীমকে থাপ্পড় মারলে শামীমসহ কয়েকজন তাকে বেদম মারধর করেন। মারধরের পর দবিরুলকে পাশের রাস্তায় ফেলে দেওয়া হয়।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, বারের কর্মচারীদের মারধরে দবিরুল মারা যান। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। গত এক সপ্তাহে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুলশানের বারে বাউন্সারের মারধরে ব্যবসায়ীর মৃত্যু, ম্যানেজারসহ ৭ জন রিমান্ডে

প্রকাশের সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫