বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বহুব্রীহি’ নাটকের মিস্ মিলি এখন কোথায়? কেমন কাটছে জীবন এমিলিয়ানোকে ফিরিয়ে একাদশে ৪-৫ পরিবর্তনের ঘোষণা আর্জেন্টিনা কোচের সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সালমান-শাবনূর জুটি কেন আজও দর্শকপ্রিয়? জাভির নেদারল্যান্ডসকে ৫ গোলে উড়িয়ে দিল ক্লপের জার্মানি হাতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন হাসান ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রিয়া যাচ্ছে বাংলাদেশ দল জন্মদিনে ‘লিম্বো’ সিনেমার প্রথম লুকে রাজ শেষ দিনে হারের শঙ্কা নিয়েই নামতে হবে বাংলাদেশকে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন নিয়ন্ত্রণে ১৬ বিজিবির সাফল্য, জব্দ ১৩ কোটি টাকার মালামাল

১ নভেম্বর শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 155

একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ আবারো চলছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এবার শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সবগুলো রাউন্ড শেষ করে পৌঁছে গেছে ফাইনাল পর্বে।

আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে ফাইনাল পর্ব। ফাইনালে উত্তীর্ণ প্রতিযোগীদের প্রতি বিষয়ে ন্যূনতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি থাকতে হবে।

প্রসঙ্গত, নতুন প্রজন্মের মেধা বিকাশে ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নতুন কুঁড়ি’ বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও প্রত্যাশা, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা ইতোমধ্যে সবগুলো রাউন্ড সফলভাবে শেষ করেছে। এবার তারা ফাইনালে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপনের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়বে।

এ পর্বের আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ফাইনালে অংশগ্রহণকারীদের গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা উত্তীর্ণ প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য আরো উন্নত করার দিকনির্দেশনা দিয়েছেন। ৩১ অক্টোবর আরেক দিন গ্রুমিং সেশনের কথা থাকলেও প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে এবং অভিভাবকদের অনুরোধে এক দিনেই গ্রুমিং সম্পন্ন হয়েছে।

‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিশিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের তারিখ জানানো হবে। অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।

ফাইনাল পর্বের বিভিন্ন বিভাগের অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। এ ছাড়া বাংলাদেশ টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখা যাবে।

উল্লেখ্য, ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায় । ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। তবে একই নম্বরপ্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবে এই রাউন্ডে অংশ নেওয়ার।

এদিকে নতুন কুঁড়ি পুনরায় সম্প্রচারের বেশ প্রশংসা করেছেন দর্শকরা। তারা বলছেন, এতে করে শিশু-কিশোররা আরো বেশি মনযোগী এবং ক্রিয়েটিভ হয়ে উঠবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১ নভেম্বর শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন

প্রকাশের সময় : ১০:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫