গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথমবারের মতো রাবি আইন অনুষদের ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে লিখিত পরীক্ষা
রাবি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 197
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে এমসিকিউর পাশাপাশি এবার প্রথমবারের মতো দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত অংশে উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১৬০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ। তিনি জানান, অনুষদের আওতাধীন দুটি বিভাগ—‘আইন বিভাগ’ ও ‘আইন ও ভূমি প্রশাসন বিভাগে’ ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
উল্লেখ্য,এর আগে রাবির আইন অনুষদের কোনো বিভাগে ভর্তি পরীক্ষায় লিখিত অংশ ছিল না। প্রথমবারের মতো এবারই আইন অনুষদের ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে লিখিত পরীক্ষা।
Tag :


























