রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 89

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গত চারদিন ধরে অসুস্থ থাকার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন রিয়াদ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া লিগে নিয়মিত খেলছিলেন মাহমুদউল্লাহ। তবে সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিলেন তিনি এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

প্রকাশের সময় : ০৩:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫