গুরুত্বপূর্ণ সংবাদ:
মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 123
মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাই করতে একটি কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট আবেদন করেন। রিটে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
চলতি সপ্তাহে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী আবুল কালাম (৩৬) নিহত হন। সোমবার সকালে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে আবুল কালামের মাথায় আঘাত হানে, এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
Tag :






















