Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

রাতে ফেসবুকে মৃত্যুর ইঙ্গিত, দুপুরে মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 112

রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশাজনক স্ট্যাটাস দেওয়ার পরদিনই মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনা রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে। আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আজাদ শনিবার রাতে ফেসবুকে লিখেছিলেন, “ইচ্ছে তো অনেক আপাতত জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।” মৃত্যুর পর তার এই পোস্ট ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ মেট্রোরেলের ওপর থেকে পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। তিনি দুই সন্তানের বাবা; ছেলে আব্দুল্লাহ (৫) এবং মেয়ে সুরাইয়া আক্তার (৩)।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান জানান, পরিবারকে সরকারি নির্দেশনা অনুযায়ী পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের কর্মক্ষম একজন সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাতে ফেসবুকে মৃত্যুর ইঙ্গিত, দুপুরে মেট্রোরেলের বিয়ারিং প্যাডের আঘাতে মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫