বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 101

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ নিতে গিয়ে সায়মা হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত সায়মা সমাজবিজ্ঞান বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের আবাসিক ছাত্রী ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত মাইক্রোবায়োলজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রশিক্ষণের সময় আপু পানির নিচে তলিয়ে যায়। অনেকক্ষণ কেউ উদ্ধার করতে পারেনি। পরে আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে তাকে তুলেছি। রাবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসাও ঠিকমতো দিতে পারেনি। অক্সিজেন সিলিন্ডারেও অক্সিজেন ছিল না। এ মৃত্যু সুইমিংপুল কর্তৃপক্ষের গাফিলতির ফল।”

এক ফেসবুক পোস্টে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “আমরা স্বপ্ন নিয়ে এখানে পড়তে আসি, অথচ সেই স্বপ্ন লাশ হয়ে ফিরছে। ট্রেইনারের উপস্থিতিতে শিক্ষার্থী ডুবে মারা গেলো অথচ যথাযথ উদ্ধারকারী ব্যবস্থা নেই। যদি মেডিকেল সেন্টারের সাপোর্ট ভালো থাকতো, হয়তো তাকে বাঁচানো যেতো।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘হ্যা, একজন শিক্ষার্থী মারা গেছে, ঘটনাটি সত্য। মেয়েটি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে রামেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫