Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 102

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন কানাডার একটি বিতর্কিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে। বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ‘শুল্ক নিয়ে কিছু নেতিবাচক কথা প্রচার করা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু কানাডা তা গতরাতে ওয়ার্ল্ড সিরিজ চলাকালেও প্রচার হতে দিয়েছে, এটি একটি প্রতারণা।’

তিনি বলেন, ‘তথ্য বিকৃতভাবে উপস্থাপনের কারণে কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করছি।’

ওই বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশের উদ্যোগে তৈরি করা হয়। বিজ্ঞাপনটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণে সম্প্রচার করা হয়েছে, যেখানে তিনি বিদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছিলেন।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। ওয়াশিংটনের অভিযোগ, অন্টারিও প্রাদেশিক সরকার সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের অবস্থান বিকৃতভাবে উপস্থাপন করেছে। একই সঙ্গে তারা দাবি করেছে, ওই বিজ্ঞাপনটি ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও আসন্ন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ওপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কানাডার পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিলেন ট্রাম্প

প্রকাশের সময় : ১২:১৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫