রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব এবার বরফনীল শাড়িতে, দেখুন ১০ ছবি

উড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 104

পেশাদার ফুটবল ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের মালিক লিওনেল মেসি। তবে হেডে করা গোল তার খুব বেশি নেই। অথচ একসময় বার্সেলোনার হয়ে করা একটি হেড তার প্রিয় গোল হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। সেই দৃশ্য যেন আবারও ফিরে এলো ইন্টার মায়ামির জার্সিতে। উড়ন্ত হেডসহ জোড়া গোল করে মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা।

মাত্র একদিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করেন মেসি। তার আগেই এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ ২৯ গোল করে গোল্ডেন বুট জয় নিশ্চিত হয়েছিল তার। এমএলএস কমিশনার ডন গারবার ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তার হাতে তুলে দেন। এরপরই শুরু হয় গোল উৎসব—প্রথমে উড়ন্ত হেডে গোল, এরপর ইনজুরি সময়ে আলতো ছোঁয়ায় জালে দ্বিতীয়টি।

ম্যাচের প্রথমার্ধেই মায়ামি এগিয়ে যায় ১-০ গোলে। ১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে বক্সের মাঝখান থেকে মেসির উড়ন্ত হেডে গোল আসে। বিরতির পর ৬২ মিনিটে ইয়ান ফ্রে’র বাড়ানো ক্রসে তাদেও আলেন্দে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

ইনজুরি সময়ে (৯৬ মিনিটে) গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বল ফাঁকা জালে পাঠিয়ে মেসি নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন। যদিও যোগ করা সময়ের শেষ মুহূর্তে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় ন্যাশভিলে, কিন্তু জয় পায়নি তারা।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৫৩ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নেয় মায়ামি, যার ৬টি ছিল লক্ষ্যে। ন্যাশভিলে শট নেয় ৬টি, তার মধ্যে ৩টি ছিল অন টার্গেট।

সপ্তাহখানেকের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ন্যাশভিলেকে হারাল মায়ামি। এর আগে লিগপর্বের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল দলটি। এবারের জয় মায়ামিকে প্লে-অফের ‘বেস্ট অব থ্রি’ রাউন্ডে এগিয়ে দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উড়ন্ত হেডসহ জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

প্রকাশের সময় : ১০:৪৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫