Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বিআইআইএন-২০২৫ এ চ্যাম্পিয়ন রুয়েটের বৃত্ত ডট এক্সওয়াইজেড

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 95

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ এ ‘ব্যবসায়িক সার্ভিস’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (রুয়েট) ভিত্তিক স্টার্টআপ বৃত্ত ডট এক্সওয়াইজেড।

১৮ অক্টোবর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এর অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মোট পাঁচটি বিভাগের মধ্যে ‘ব্যবসায়িক সার্ভিস’ বিভাগে চ্যাম্পিয়ন হয় বৃত্ত ডট এক্সওয়াইজেড।

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন সোসাইটির (বিআইআইএন) আয়োজনে তথ্যপ্রযুক্তি খাতের পাঁচটি বিভাগ—ভোক্তা, কমিউনিটি সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল, ব্যবসায়িক সার্ভিস এবং সরকারি খাত এ প্রথমবারের মতো শিক্ষার্থী ও স্টার্টআপদের সম্মাননা প্রদান করা হয়।

এ বছর সারাদেশ থেকে মোট ২৫৫টি প্রকল্প জমা পড়ে, যার মধ্যে প্রাথমিক পর্বে ৯০টিরও বেশি প্রকল্প শর্টলিস্ট করা হয়। পরবর্তীতে ৯ অক্টোবর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB) এবং ১১ অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ULAB) অনুষ্ঠিত দুই দফা কঠোর মূল্যায়ন শেষে ৩২টি উদ্ভাবনী ধারণা চূড়ান্ত স্বীকৃতির জন্য নির্বাচিত হয়।

রুয়েটে পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করা ব্রিত্তো ডট এক্সওয়াইজেড ইতিমধ্যেই রুয়েটিয়ান ও বাইরের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘নিজের কম রাখো, ব্যবহারে বেশি পাও’ এই মূল দর্শন নিয়ে স্টার্টআপটি গড়ে তুলছে এক নতুন ‘অ্যাক্সেস ইকোনমি’, যেখানে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী জিনিস ভাড়া নিতে, কিস্তিতে কিনতে কিংবা অপ্রয়োজনীয় জিনিস ভাড়া বা বিক্রি করে আয় করতে পারেন।

বর্তমানে প্ল্যাটফর্মটিতে সাইকেল, ক্যামেরা, গ্যাজেট, প্রজেক্ট সরঞ্জামসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় নানা জিনিস সহজেই পাওয়া যাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিআইআইএন-২০২৫ এ চ্যাম্পিয়ন রুয়েটের বৃত্ত ডট এক্সওয়াইজেড

প্রকাশের সময় : ১০:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫