এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, অভিযোগ প্রতারণার

- প্রকাশের সময় : ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 153

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছেন এক নারী উদ্যোক্তা ঝিলিক। বুধবার অভিনেত্রীর বরাবর এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, তানজিন তিশা একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি পেজ প্রমোশনের শর্তে গ্রহণ করেন। কিন্তু ১০ মাস পার হয়ে গেলেও তিনি সেই প্রমোশন করেননি এবং পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বন্ধ রেখেছেন।
অভিযোগ অনুযায়ী, তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে শাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে পরিচিত মুখ হিসেবে সরল বিশ্বাসে উদ্যোক্তা শাড়িটি তার বাসায় পৌঁছে দেন। কিন্তু শাড়ি গ্রহণের পর থেকে তিশা পেজ প্রমোশন বা মূল্যের কোনো পরিশোধ করেননি।
নোটিশে আরও বলা হয়, বিষয়টি প্রকাশিত হলে তিশা তার ফেসবুকে লিখেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” উদ্যোক্তার দাবি, এ বক্তব্য মানহানিকর ও বানোয়াট।
তিশাকে ৭ দিনের মধ্যে শাড়ির দাম ও ক্ষতিপূরণসহ মোট ১ লাখ টাকা পরিশোধ করে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।






















