Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

আমরণ অনশনে অসুস্থ ৬ শিক্ষক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 78

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে থাকা এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের ছয় শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে রয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আদনান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। সোমবার দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেন অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি প্রজ্ঞাপন না হয়, যে পরিস্থিতি তৈরি হবে তা বাংলাদেশ কখনও দেখেনি।”

উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং উৎসবভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলনে আছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি দিয়ে শুরু হওয়া এই আন্দোলনে পুলিশি বাধার পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। এরপর থেকে তারা প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমরণ অনশনে অসুস্থ ৬ শিক্ষক

প্রকাশের সময় : ১১:২৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫