Dhaka ০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 78

গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের ঘটনাসহ দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে “বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা” রাবি শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই”, “ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না”, “ধর্ষকের বিচার চাই”, “ধর্ষকের কোনো পরিচয় নাই, তার পরিচয় সে ধর্ষক”, “নো মোর রেপ, রেইজ এগেইনস্ট রেপ” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।

এ সময় শাখা ছাত্রীসংস্থার সভাপতি ও রাকসু মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, “গাজীপুরে একটি মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধে বিচার নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। অপরাধী চিহ্নিত হওয়ার পরও তাকে বিচারের আওতায় না আনা প্রশাসনের ব্যর্থতা।”

ছাত্রীসংস্থার কর্মী ফাতেমাতুস সানিহা বলেন, “গত দশ মাসে দেশে প্রায় চার হাজারেরও বেশি ধর্ষণের মামলা হয়েছে, কিন্তু এর বেশিরভাগেরই সুষ্ঠু সমাধান হয়নি। গাজীপুরের ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। আমরা প্রতিটি ধর্ষণের দ্রুত ও যথাযথ বিচার দাবি করছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

প্রকাশের সময় : ০২:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫